সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
নরসিংদীতে  কারাগারে বন্দীদের জন্য টিভি-বাদ্যযন্ত্র ও সেলাই মেশিন বিতরণ শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পররাষ্ট্র প্রতিমন্ত্রী - মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে কোনো ঝুঁকি নেই “অপরাজিত ২৪ ফাউন্ডেশন’কে” এনসিসি ব্যাংকের অনুদান করপোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রি করল ইউসিবি গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি - এনবিআরে বড় রদবদল, একযোগে ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারকে বদলি ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপনের এপিএস গ্রেপ্তার
advertisement
আইন-আদালত

বেনাপোলে সোনা চোরাচালান মামলায় মাফুজের ২ দিনের রিমান্ড মঞ্জুর

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরে বেনাপোলে সোনা চোরাচালান মামালায় মাফুজ মোল্যা নামে এক চোরাকারবারির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১ অক্টোবর) আসামির রিমান্ড আবেদনের শুনানি শেষে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা এই আদেশ দিয়েছেন। মাফুজ মোল্যা নড়াইলের লোহাগাড়ার মঙ্গলদিয়া গ্রামের হাসমত উল্লাহর ছেলে। মামলার অভিযোগে জানা গেছে।

গত ২৪ সেপ্টেম্বর দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে যশোর-বেনাপোল সড়কের আমড়াখালি ব্রিজের পাশে চেকপোস্ট বসায় বিজিবি। দুপুর সাড়ে ১২টার দিকে যশোর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি করা হয়। এসময় বাসের যাত্রী মাফুজকে সন্দেহজনকভাবে আটক ও তার স্বীকারোক্তিতে তার কোমরে বিশেষ কায়দায় বাঁধা ১৯টি সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন চার কেজি ৫৫৭ গ্রাম।

এ ঘটনায় বিজিবির হাবিলদার আতিয়ার রহমান বাদী হয়ে চোরাচালান দমন আইনে আটক মাফুজের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই পবিত্র বিশ্বাস গত ২৫ সেপ্টেম্বর আটক মাফুজের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। আসামি মাফুজের রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ