বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন ফ্যান করপোরেট গভর্ন্যান্স অডিটে অস্বাস্থ্যকর ফি প্রতিযোগিতা - ফি নির্ধারণে নীতিমালা জরুরি, কম ফি নয়-মানসম্মত নিরীক্ষাই হোক প্রতিযোগিতার ভিত্তি একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি পুঁজিবাজারে বন্ধ বিও হিসাব চালুর সিদ্ধান্তকে বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ চালু করল বাংলালিংক সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ইসলামী ব্যাংকের ৩টি নতুন বৈদেশিক মুদ্রা হিসাব উদ্বোধন বাংলাদেশ ব্যাংক ও সম্মিলিত ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর
advertisement
আইন-আদালত

সেনা কর্মকর্তা তানজিম হত্যা মামলায় আরো দুই আসামি গ্রেপ্তার

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় সেনা কর্মকর্তা তানজিম সারোয়ার হত্যা মামলার আরো দুই আসামিকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে চকরিয়া কাহারিয়া ঘোনা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিরা হলেন- চকরিয়া ডুলাহাজারা ইউনিয়নের রিজার্ভপাড়া এলাকার আবদুল মালেকের ছেলে নাছির উদ্দিন (৩৮) ও ডুলাহাজারা মাইজপাড়া এলাকার মৃত নুরুল আলমের ছেলে এনামুল হক (৫০)।

অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবুল কালাম চৌধুরী জানান, যৌথ বাহিনীর অভিযানে চকরিয়ায় সেনা কর্মকর্তা তানজিম সারোয়ার হত্যা মামলার আরো দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার মূল হত্যাকারী ডাকাত নাছির উদ্দিনসহ হত্যাকাণ্ডে জড়িত তার সহযোগী ডাকাত এনামকে দুটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড গু’লিসহ গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামিরা হত্যাকাণ্ডে নিজেদের প্রত্যক্ষভাবে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

গত সোমবার রাতে যৌথ বাহিনীর টহল দল মালুমঘাট বাজারে অবস্থানকালে সংবাদ পায় ডুলাহাজারা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পূর্ব মাইজপাড়া কৈয়ারডেবা গ্রামের বাসিন্দা রেজাউল করিমের বাড়িতে ২৪/২৫ জন অস্ত্রধারী ডাকাত জড়ো হয়েছে।তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয় টহল দলটি যাদের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় তাদের আটকের জন্য এগিয়ে যায় যৌথ বাহিনীর সদস্যরা। সম্মুখ সারির নেতৃত্বে থাকা লেফটেন্যান্ট তানজিম একজন ডাকাতকে ধরে ফেলেন। ঐ ডাকাতকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে আটক হওয়া মোহাম্মদ বাবুল প্রকাশ বাবুল ডাকাত ও এজাহারভুক্ত আসামি মোহাম্মদ নাসির তানজিমের উপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করে। চোখে ও বাম হাতের বাহুতে আঘাতপ্রাপ্ত হয়ে রক্তক্ষরণ হয়ে নিহত সেনা কর্মকর্তার।

বুধবার মধ্যরাতে পুলিশ সদস্য ও সেনা সদস্য বাদী হয়ে পৃথক আইনে চকরিয়া থানায় দুইটি মামলা করেন।

টাঙ্গাইলে জন্মগ্রহণকারী নির্জন পাবনা ক্যাডেট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। এরপর তিনি মিলিটারি একাডেমি থেকে ৮২তম দীর্ঘমেয়াদি কোর্সের সঙ্গে কমিশন লাভ করেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ