বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন ফ্যান করপোরেট গভর্ন্যান্স অডিটে অস্বাস্থ্যকর ফি প্রতিযোগিতা - ফি নির্ধারণে নীতিমালা জরুরি, কম ফি নয়-মানসম্মত নিরীক্ষাই হোক প্রতিযোগিতার ভিত্তি একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি পুঁজিবাজারে বন্ধ বিও হিসাব চালুর সিদ্ধান্তকে বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ চালু করল বাংলালিংক সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ইসলামী ব্যাংকের ৩টি নতুন বৈদেশিক মুদ্রা হিসাব উদ্বোধন বাংলাদেশ ব্যাংক ও সম্মিলিত ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর
advertisement
আইন-আদালত

কক্সবাজারের দুটি মামলায় অব্যাহতি পেলেন বিএনপি নেতা সালাউদ্দিন

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন গেলে ১৬ বছরে ফ্যাসিবাদী সরকারের কাছে রাজনৈতিক নেতা সাংবাদিক সহ সমাজের বিভিন্ন স্থরের মানুষ গায়েবী মিথ্যা ও হয়রানি মূলক মামলার শিকার হয়েছে। যদি সেসব মামলা থেকে তাদের খালাস দেয়া হয় তাহলে দেশের জনগণ ও গনতন্ত্র মুক্তি পাবে বলে মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আকতার জাবেদের আদালতে বিচারাধীন হয়রানি মূলক ২টি মামলা থেকে খালাস পেয়ে গণমাধ্যম কর্মীদের এসব কথা বলেন সালাউদ্দিন আহমেদ।

সালাউদ্দিন আহমেদ বলেন, রাজনৈতিক উদ্দেশ্য মূলক ভিত্তিহীন মিথ্যা মামলা থেকে আদালত আজ আমাকে মুক্তি দিয়েছে। আজকে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

কক্সবাজার সিনিয়র আইনজীবী এড. আবু সিদ্দিক ওসমানী জানান , দীর্ঘ ১৭ বছর ধরে এই মামলা দুটিতে সরকার কিংবা বেসরকারি সাক্ষী আদালতে হাজির হয় নি। তাই মামলা দুটি যদি আদালতে থাকে তাহলে নিছক আদালতের কর্মঘণ্টা অহেতুক নষ্ট হবে। সেই মর্মে মামলা দুটি ফৌজদারি কার্যবিধির ২৪৯ ধারায় খারিজ করে সব আসামিকে অব্যহিত দেন আদালত ।

এদিকে সালাউদ্দিন আহমেদের আদালতে আসবেন খবরে লোকে লোকারণ্য হয়ে পড়ে আদালত প্রাঙ্গন।

আদালত সুত্রে জানা গেছে- ২০০৭ সালে চকরিয়া উপজেলার পালাকাটা এলাকার বদিউর রহমান ও বদরখালীর মাহমুদুল হক বাদী হয়ে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দুইটি দায়ের করা হয়। সেই মামলা শুনানী শেষে আদালত আজ তাকে খালাস দিয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ