সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
নরসিংদীতে  কারাগারে বন্দীদের জন্য টিভি-বাদ্যযন্ত্র ও সেলাই মেশিন বিতরণ শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পররাষ্ট্র প্রতিমন্ত্রী - মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে কোনো ঝুঁকি নেই “অপরাজিত ২৪ ফাউন্ডেশন’কে” এনসিসি ব্যাংকের অনুদান করপোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রি করল ইউসিবি গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি - এনবিআরে বড় রদবদল, একযোগে ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারকে বদলি ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপনের এপিএস গ্রেপ্তার
advertisement
আইন-আদালত

বগুড়ায় সাবেক তিন এমপিসহ ৯১ জনের নামে মামলা

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এস এম কামাল হোসেনসহ ৯১ জনের নামে হত্যা মামলা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নির্মাণশ্রমিক জাবেদ মিয়া নামের এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় এ মামলা করা হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া আদালতের পরিদর্শক মোসাদ্দেক হোসেন।

এর আগে রোববার (২২ সেপ্টেম্বর) বিকালে বগুড়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহার আদালতে মামলাটি করেন বগুড়া শহরের চক লোকমান এলাকার বাসিন্দা চান মিয়া।

আদালত মামলার অভিযোগ তদন্ত করে সদর থানা পুলিশকে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন। নিহত জাবেদ পেশায় নির্মাণশ্রমিক ছিলেন। তিনি শাজাহানপুর উপজেলার বেজোড়া গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বগুড়ার কলোনি এলাকায় জামিল মাদরাসা এলাকায় গুলিতে নিহত হন জাবেদ। মামলায় আসামিদের মধ্যে আরো রয়েছেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সাবেক এমপি মজিবর রহমান মজনু, বগুড়া-৬ (সদর) আসনের সাবেক এমপি রাগেবুল আহসান রিপু, বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সাবেক এমপি মোস্তফা আলম নান্নু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক একেএম আসাদুর রহমান দুলু, কোষাধ্যক্ষ ও বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাছুদুর রহমান মিলন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি প্রমুখ। মামলায় অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে আরো ১২০ জনকে।

হাসপাতালের মর্গে এক সপ্তাহ পড়ে থাকার পর বেওয়ারিশ হিসেবে লাশ দাফন করা হয়। এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ৫ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া শহরের প্রধান সড়কের পুলিশ লাইন্স থেকে সাতমাথা অভিমুখে ছাত্র-জনতার মিছিল নিয়ে যায়। মিছিলটি জামিল মাদরাসার ফটকে পৌঁছালে আসামি এস এম কামাল ও তিন এমপির নির্দেশে অন্য আসামিরা পিস্তল, কাটা রাইফেলসহ আগ্নেয়াস্ত্র ও দেশি অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালান। মিছিলে অংশ নেওয়া নির্মাণ শ্রমিক জাবেদ আলীকে লক্ষ্য করে গুলি করে হত্যা করা হয়। নিহত জাবেদ মিয়ার লাশ শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পড়েছিল। পরে তা বেওয়ারিশ হিসেবে ভাই পাগলা কবরস্থানে দাফন করা হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ