শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আইন-আদালত

ঝিনাইদহে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ সাজাপ্রাপ্ত পলাতক আসামী নবির মন্ডল (৫০)কে গ্রেফতার করেছে ঝিনাইদহ র‍্যাব-৬।

বৃহস্পতিবার গভীর রাতে র‍্যাব-৬ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, ঝিনাইদহ সদর থানার সিআর নং- ৪৭৯/২২ এর ৩৮০ দন্ডবিধির ০৩ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত এবং ১০ হাজার টাকা অর্থদন্ডপ্রাপ্ত অনাদায়ে আরো ০১ মাসের বিনাশ্রম কারাদন্ডপ্রাপ্ত এবং ৩২৩ দন্ডবিধির ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামী নবির মন্ডলকে ভাটই বাজার এলাকা থেকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামী সদর উপজেলার রাউতাইল গ্রামের তোয়াজ মন্ডলের ছেলে নবির মন্ডল।

উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে অভিযানিক দলটি ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের উদ্দেশ্যে শৈলকুপা উপজেলার ভাটই বাজার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা কর সাজাপ্রাপ্ত ও অর্থদন্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামী মোঃ নবির মন্ডলকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে ।

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ