শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আইন-আদালত

সিরাজগঞ্জ এনায়েতপুরে ইয়াবা সহ ৩ কারবারি আটক 

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের এনায়েতপুরে তিন মাদক কারবারিকে আটক করেছে  এনায়েতপুর থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩০২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। 

শনিবার দুপুরে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

এনায়েতপুর থানার ওসি পঞ্চনন্দ সরকার জানান, শুক্রবার রাতে দৌলতপুর ইউনিয়নের গোপরেখী মধ্যপাড়া মল্লায় সাইদুলের বাড়িতে অভিযান চালিয়ে ৩০২ পিস ইয়াবা ট্যবলেট সহ ৩ জনকে আটক করা হয়। 

আটককৃতরা হলেন- গোপরেখী মধ্যপাড়া মহল্লার সাইদুল ইসলাম ওরফে খাটো সাইদুল, ইছা শেখ ও আইয়ুব আলী। পরে মাদক মামলায় তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ