রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত জামায়াত নেতাকে মারধর - সাবেক সভাপতিসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
advertisement
আইন-আদালত

জামিনে মুক্ত মুফতী জসিম উদ্দিন রাহমানী

গাজীপুর প্রতিনিধি: সন্ত্রাস বিরোধী মামলায় আটক আনসারুল্লাহ বাংলাটিমের প্রধান মুফতী জসিম উদ্দিন রাহমানী কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার হতে জামিনে মুক্তি পেয়েছেন।

সোমবার (২৬ আগস্ট) বেলা পৌনে ১২ টার সময় কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তিনি ছাড়া পেয়েছেন। তার হাজতী নং- ১৫২/২৪।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার মোহাম্মদ লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, মুফতী জসিম উদ্দিন রাহমানী সন্ত্রাস বিরোধী মামলায় জামিন পেয়েছেন। জামিনের কাগজ পত্র যাচাই বাছাই শেষে তাঁকে মুক্তি দেওয়া হয়েছে।

মুফতী জসিম উদ্দিন রাহমানী বরগুনা জেলার সদর থানার খাজুর তোলা গ্রামের নুর মোহাম্মদ এর ছেলে।

তার মুক্তির খবরে সকাল থেকেই কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের মুল ফটকে অবস্থান করেন তার বড় ভাই মোঃ আব্দুল খলিল,মোঃ আব্দুল জলিল, মোঃ আইয়ুব আলী এবং তার অনুসারী শায়েখ আব্দুল্লাহ ওরফে নজরুল ইসলামসহ অন্যান্য অনুসারীরা।

জানা যায়, তার বিরুদ্ধে ২০০৮ সালে ৬ ফেব্রুয়ারী উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়। ওই মামলায় গতকাল ২৫ আগস্ট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে তিনি জামিন প্রাপ্ত হন। এছাড়াও তার বিরুদ্ধে আরো তিনটি মামলা প্রত্যাহার করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ