রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
নরসিংদীতে  কারাগারে বন্দীদের জন্য টিভি-বাদ্যযন্ত্র ও সেলাই মেশিন বিতরণ শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পররাষ্ট্র প্রতিমন্ত্রী - মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে কোনো ঝুঁকি নেই “অপরাজিত ২৪ ফাউন্ডেশন’কে” এনসিসি ব্যাংকের অনুদান করপোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রি করল ইউসিবি গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি - এনবিআরে বড় রদবদল, একযোগে ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারকে বদলি ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপনের এপিএস গ্রেপ্তার
advertisement
আইন-আদালত

গাজীপুরে শেখ হাসিনা, কাদের-কামালসহ ১২১ জনের বিরুদ্ধে হত্যা মামলা

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হকার আরিফ নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আকম মোজাম্মেলহক, সাবেক স্বরাস্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক এমপি জাহিদ আহসান রাসেলসহ ১২১জনের নামে এবং তাদের সহযোগী আওয়ামী লীগের অজ্ঞাতনামা আরোও ১০০/১৩০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে গাজীপুর মেট্রোপলিটন গাছা থানায় মামলাটি রুজু হয়।

বাদী নিহতের বাবা রজব মিয়া মামলায় উল্লেখ করেন, শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামালসহ ৬ জনের নির্দেশ অনুযায়ী গত ২০ জুলাই সকাল পৌনে ১০টার দিকে ঢাকা—ময়মনসিংহ সড়কের বোর্ড বাজার এলাকায় আন্দোলনকারী ছাত্র জনতার উপর হামলা করা হলে আরিফ গুলিবিদ্ধ হয়ে মারা যান।

মামলার বাদী হয়েছেন নিহত আফিফের বাবা রজব আলী।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জিয়াউল হাসান এ তথ্য নিশ্চিত করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ