রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
নরসিংদীতে  কারাগারে বন্দীদের জন্য টিভি-বাদ্যযন্ত্র ও সেলাই মেশিন বিতরণ শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পররাষ্ট্র প্রতিমন্ত্রী - মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে কোনো ঝুঁকি নেই “অপরাজিত ২৪ ফাউন্ডেশন’কে” এনসিসি ব্যাংকের অনুদান করপোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রি করল ইউসিবি গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি - এনবিআরে বড় রদবদল, একযোগে ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারকে বদলি ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপনের এপিএস গ্রেপ্তার
advertisement
আইন-আদালত

সাংবাদিক শাকিল-ফারজানা রুপা দম্পতি আটক

কর্পোরট সংবাদ ডেস্ক: বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল একাত্তর টিভির আলোচিত সাংবাদিক দম্পতি হেড অব নিউজ শাকিল আহমেদ ও প্রিন্সিপাল করেসপনডেন্ট ফারজানা রুপা এবং তাদের এক কন্যাকে আটক করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগ। আজ বুধবার (২১ আগস্ট) ভোরে তাদের আটক করা হয়।

দুপুরে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিবির সূত্রটি বলছে, আজ বুধবার সকাল ছয়টা ২০ মিনিটে তাদের ইস্তাম্বুল হয়ে প্যারিসের উদ্দেশে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে (টিকে-৭১৩) ঢাকা ত্যাগ করার কথা ছিল। কিন্তু, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের করা শাহবাগ থানায় মামলা থাকার কারণে তাদের বহির্গমণ ছাড়পত্র দেওয়া হয়নি।

সূত্রটি বলছে, পরবর্তীতে সকাল ৮টা ১০ মিনিটের দিকে জিজ্ঞেসাবাদের জন্যে শাকিল ও ফারজানা রুপাকে এএসপি মিরাজের নেতৃত্বে ডিবির একটি দল তাদের ডিবির কার্যালয়ে নিয়ে যান।

সর্বশেষ পাওয়া সংবাদ