সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত জামায়াত নেতাকে মারধর - সাবেক সভাপতিসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
advertisement
আইন-আদালত

সাবেক উপমন্ত্রী আরিফ খান জয় গ্রেফতার

কর্পোরেট সংবাদ ডেস্ক : সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী এবং নেত্রকোণা-২ আসনের সাবেক সংসদ সদস্য আরিফ খান জয়কে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

সোমবার (১৯ আগস্ট) রাতে ডিএমপির জনসংযোগ শাখা থেকে জানানো হয় এ তথ্য।

ডিএমপির মিডিয়া অ্যান্ড রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ওবায়দুর রহমান বলেন, মোহাম্মদপুর থানার হত্যা মামলায় আরিফ খান জয়কে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে গ্রেফতার করা হয়। মোহাম্মদপুর থানার হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) রিমান্ডের আবেদন করে তাকে আদালতে সোপর্দ করা হবে।

আরিফ খান জয় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক। ক্লাব ফুটবলে তিনি ঢাকা ক্লাব, আবাহনী, মোহামেডান, মুক্তিযোদ্ধা সংসদে খেলেছেন। ২০১৪ সালে আওয়ামী লীগের টিকিটে নেত্রকোণা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর তিনি ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব পান। এরপর ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রী ছিলেন তিনি।

সর্বশেষ পাওয়া সংবাদ