সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত জামায়াত নেতাকে মারধর - সাবেক সভাপতিসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
advertisement
আইন-আদালত

বগুড়ায় মোহনসহ আ.লীগের ১৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় শহর বিএনপির কার্যালয়ের ঘটনায় ১৫০জন আওয়ামীলীগের নেতাকর্মীদের নামে মামলা দায়ের হয়েছে। শনিবার রাতে শহর বিএনপির দপ্তর সম্পাদক আসিফ আশরাফ বাদী হয়ে বগুড়া সদর থানায় এ মামলা দায়ের করেন।

মামলায় বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহনকে প্রধান আসামি করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সাইহান ওলিউল্লাহ।

মামলায় উল্লেখ্যযোগ্য আসামিরা হলেন- বগুড়া শহর আওয়ামীলীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন, বগুড়া জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান শুভাশিস পোদ্দার লিটন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, শহর আওয়ামীলীগের সাবেক নেতা আব্দুল মান্নান আকন্দসহ আরও অনেকে। এই মামলায় আসামিদের তালিকায় আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের উল্লেখ্যযোগ্য নেতাকর্মীদের নাম উল্লেখ করা হয়েছে।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সাইহান ওলিউল্লাহ বলেন, গত ১৬ জুলাই বিকালে মামলার আসামিরা শহর বিএনপির কার্যালয়ে হামলা ও ভাংচুর চালায়। এ ঘটনায় শনিবার রাতে শহর বিএনপির দপ্তর সম্পাদক আসিফ আশরাফ বাদী হয়ে ১৫০জনের নাম উল্লেখ করে বিস্ফোরকসহ পেনাল কোডে একটি মামলা দায়ের করেছেন। এ মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ২৫০জন। আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষ পাওয়া সংবাদ