শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আইন-আদালত

অগ্রণী ব্যাংকের খেলাপি ঋণগ্রহীতা গ্রেফতার

কর্পোরেট ডেস্ক: খেলাপি ঋণ আদায়ে কঠোর আইনি পদক্ষেপ নিচ্ছে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক। সম্প্রতি ব্যাংকটির ওয়াসা কর্পোরেট শাখা, ঢাকার খেলাপি ঋণ গ্রহীতা প্রতিষ্ঠান নূর এপারেলস লিমিটেডের স্বত্তাধিকারী সৈয়দ আবদুল্লাহ নাসির গ্রেফতার হয়েছেন।

প্রতিষ্ঠানটির ৬ কোটি ৪৩ লাখ ৩ হাজার ৮২৯ টাকা আদায়ের লক্ষ্যে ঢাকার অর্থঋণ-১ আদালতে অর্থজারী মোকদ্দমা-০৭/২০২০ দায়ের করে অগ্রণী ব্যাংক। ওই মামলায় আদালত ২৮ মে ২০২৩ অর্থঋণ আদালত আইন ২০০৩ এর ৩৪(১) ধারায় গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন। এর পরিপ্রেক্ষিতে গত ২৮ সেপ্টেম্বর হাজারীবাগ থানা পুলিশ নূর এপারেলস এর স্বত্তাধিকারী সৈয়দ আবদুল্লাহ নাসিরকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন।

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ