রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
সেপ্টেম্বর থেকে শুরু - ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী কানেকটিকাটে গাড়িচাপায় শিশুকে হত্যার দায়ে বাংলাদেশি তারেক আম্বিয়া গ্রেপ্তার গুমের ৬১ দিনের ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন স্বরাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা
advertisement
আইন-আদালত

চট্টগ্রামে এডিসি কামরুল ও তার স্ত্রীর সম্পদ ক্রোকের আদেশ

নিজস্ব প্রতিবেদক: জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় অভিযুক্ত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপকমিশনার (এডিসি- ক্রাইম) মো. কামরুল হাসান ও তার স্ত্রী সায়মা বেগমের যাবতীয় স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার আদেশ দিয়েছে আদালত।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ বেগম জেবুন্নেসা আজ মঙ্গলবার (৯ জুলাই) এ আদেশ দিয়েছেন।

দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রামের সহকারী পরিচালক মো. ইমরান হোসেনের আবেদনের প্রেক্ষিতে আদালত এ আদেশ দিয়েছেন বলে ইত্তেফাককে জানিয়েছেন দুদকের আইনজীবী মো. মাহমুদুল হক।

দুদক সূত্র জানায়, ১৯৮৯ সালে পুলিশের উপ পরিদর্শক পদে নিয়োগ লাভের পর চাকরির ধারাবাহিকতায় বর্তমানে সিএমপির অতিরিক্ত উপকমিশনার (ক্রাইম) পদে কর্মরত আছেন কামরুল হাসান। তার বিরুদ্ধে নানা অভিযোগ অনুসন্ধানকালে তার নামে ১২ কোটি ৭২ লাখ ৯২ হাজার ২১৬ টাকার স্থাবর এবং ১ কোটি ২৩ লাখ ৩৯ হাজার ২১৬ টাকার অস্থাবর সম্পত্তি সহ মোট ১৩ কোটি ৯৬ লাখ ৩১ হাজার ৯১১ টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়।

ওই সম্পদের বিপরীতে তার গ্রহণযোগ্য আয়ের উৎস পাওয়া যায় ৪ কোটি ৮০ লাখ ৩২ হাজার ৮৭ টাকা। তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের পরিমাণ ৯ কোটি ৭৩ লাখ ২২ হাজার ৪৪ টাকা।

সর্বশেষ পাওয়া সংবাদ