শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আইন-আদালত

ব্যাংকে ঢুকে টাকা ছিনতাই: ২ পুলিশসহ ৫ জন কারাগারে

কর্পোরেট সংবাদ ডেস্ক : আইএফআইসি ব্যাংকের পল্টন শাখায় ঢুকে ২০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ কনস্টেবলসহ পাঁচজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (২৪ সেপ্টেম্বর) দুই দিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন পল্টন থানার এসআই সুমিত কুমার সাহা। আবেদনের প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিরা হলেন- ডেমরা পুলিশ লাইনসের দুই কনস্টেবল মাহাবুব আলী ও আসিফ ইকবাল এবং তাদের তিন সহযোগী শাহাজান, হৃদয় ও রাসেল।

এর আগে, গত বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে আইএফআইসি ব্যাংকের পল্টন শাখা থেকে ২০ লাখ টাকা ছিনতাই হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই পুলিশ সদস্যসহ পাঁচজনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর গত শুক্রবার (২২ সেপ্টেম্বর) আসামিদের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

পুলিশ সূত্র জানা যায়, প্রথমে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে ব্যাংকের সামনের ফুটপাত থেকে হৃদয় নামের এক হকার ও তার সহযোগী মঞ্জুকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডেমরা পুলিশ লাইনে ক্লোজড থাকা কনস্টেবল মাহাবুব ও আসিফকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ লাখ টাকা উদ্ধার করা হয়। এরপর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাসাবো থেকে মোটরসাইকেলসহ সোহেল নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ছিনতাইয়ের বাকি ১০ লাখ টাকা উদ্ধার করা হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ