শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আইন-আদালত

ফাঁসির আসামির মুক্তির আদেশ স্থগিত

কর্পোরেট সংবাদ ডেস্ক : মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি শরীফুলকে হাইকোর্টের দেয়া খালাসের রায় স্থগিত করা হয়েছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) রাষ্ট্রপক্ষে আনা আবেদনে আপিল বিভাগের চেম্বার কোর্ট বিচারপতি এম, ইনায়েতুর রহিম এই আদেশ দেন। তবে তাকে কনডেম সেল থেকে সাধারণ সেলে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত।

মামলা সূত্র নথিতে বলা হয়, ৩ কেজি ৭০০ গ্রাম হেরোইনসহ আসামি মো. শরীফুলকে ২০১২ সালে চাপাইনবাবগঞ্জ থেকে আটক করে বিজিবি। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। ওই মামলায় ২০১৭ সালে তাকে মৃত্যুদন্ড দেন আদালত। পাঠানো হয় কনডেম সেলে। এরপর মৃত্যুদন্ড অনুমোদনের জন্য মামলার নথি ডেথরেফারেন্স আকারে পাঠানো হয় হাইকোর্টে। পাশাপাশি আপিল করেন শরীফুল।
হাইকোর্ট গত ১২ সেপ্টেম্বর ডেথ রেফারেন্স খারিজ করে রায় দেন। সেইসঙ্গে সাজা পরিবর্তন করে ১০ বছর কারাদন্ড দেয়া হয়। যেহেতু এরই মধ্যে আসামি ১০ বছরের বেশি সময় ধরে কারাগারে আছে তাই তাকে রায়ে খালাস দেয়া হয়েছে।

ডেপুটি এটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী বলেন, ২৫ গ্রামের বেশি হেরোইন হলে আইনে মৃত্যুদন্ড বা যাবজ্জীবন কারাদন্ডের বিধান আছে। এর বিকল্প সাজার বিধান নেই। এখানে ৩ কেজি ৭০০ গ্রাম হেরোইন। তাই ১০ বছরের সাজা আইন সঙ্গত নয়। রাষ্ট্রপক্ষের আবেদনে হাইকোর্টের রায় স্থগিত করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ