সোমবার, ২২ জুন ২০২৬
সোমবার, ২২ জুন ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রীর ভালোবাসার প্রধান বিষয়বস্তু হচ্ছে শিক্ষা: শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ অস্ট্রিয়ার মুখোমুখি বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা - পরিসংখ্যান ও সমীকরণে কে এগিয়ে? মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর এনসিসি ব্যাংকের শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির ১০তম সভা অনুষ্ঠিত টানা ২ দফা কমার পর ফের বাড়লো স্বর্ণের দাম বাংলাদেশি কর্মীদের শ্রমবাজার খুলতে মালয়েশিয়ার সঙ্গে তারেক রহমানের আলোচনা শার্শায় ইয়াবাসহ যুবক আটক সিরাজগঞ্জে মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
advertisement
আইন-আদালত

অবকাশকালীন বিচারকার্য পরিচালনায় হাইকোর্টে ২৬ বেঞ্চ

কর্পোরেট সংবাদ ডেস্ক : রোববার ৩ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত শুরু হওয়া অবকাশকালীন ছুটিতে হাইকোর্টে বিচারকাজ পরিচালনার জন্য দুই পর্বে ২৬টি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

এ বিষয়ে হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. মিজানুর রহমানের স্বাক্ষরে গত ৩১ আগস্ট এ সংক্রান্ত দু’টি বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

প্রথম পর্বের জন্য ১৫টি অবকাশকালীন বেঞ্চ: আগামী ৩ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম পর্বের জন্য প্রধান বিচারপতি ১৫টি হাইকোর্ট বেঞ্চ গঠন করে দিয়েছেন। তার মধ্যে ১২টি দ্বৈত ও ৩টি একক বেঞ্চ।

দ্বিতীয় পর্বের জন্য ১১টি অবকাশকালীন বেঞ্চ: আগামী ২০ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী অবকাশের দ্বিতীয় পর্বের জন্য প্রধান বিচারপতি ১১টি বেঞ্চ গঠন করে দিয়েছেন। তার মধ্যে ৭টি দ্বৈত ও ৪টি একক বেঞ্চ।

৩ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত (সুপ্রিম কোর্টের অবকাশ, সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটি) সুপ্রিম কোর্টের নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময়ে জরুরি মামলা সংক্রান্ত বিষয়াদি নিষ্পত্তি ও বিচারিক কার্যক্রম পরিচালনার জন্য হাইকোর্ট বিভাগে সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে অবকাশকালীন এই ২৬ বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।

সর্বশেষ পাওয়া সংবাদ