শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আইন-আদালত

কাস্টমসের গুদাম থেকে ৫৫ কেজি স্বর্ণ গায়েবের ঘটনায় মামলা

কর্পোরেট সংবাদ ডেস্ক : ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমসের সুরক্ষিত গুদাম থেকে ৫৫ কেজি স্বর্ণ গায়েবের ঘটনায় মামলা হয়েছে। যার আনুমানিক মূল্য সাড়ে ৫৫ কোটি টাকার বেশি। এ স্বর্ণের মধ্যে বার ও অলংকার রয়েছে।

রোববার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বিমানবন্দর থানায় বাদী হয়ে মামলাটি করেন কাস্টম হাউজের সহকারী রাজস্ব কর্মকর্তা সোহরাব হোসেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মো. এনায়েত কবির মামুন।

তিনি বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টম হাউজের নিজস্ব গুদাম থেকে স্বর্ণ হারানোর ঘটনায় একটি মামলা করা হয়েছে। মামলায় ৫৫ দশমিক ৫১ কেজি স্বর্ণ হারানোর কথা উল্লেখ করা হয়েছে।

এসআই মো. এনায়েত কবির আরও বলেন, মামলার আসামি অজ্ঞাত। এজাহারে কোনো সংখ্যা উল্লেখ করা নেই। ইতোমধ্যে মামলার তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এর আগে, রোববার (৩ সেপ্টেম্বর) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমের গুদাম থেকে স্বর্ণ হারানোর খবর বিভিন্ন গণমাধ্যমে উঠে আসে। তবে এ বিষয়ে তখন কাস্টমের কোনো কর্মকর্তা মুখ খোলেননি।

এদিকে এর রহস্য উদ্ঘাটনে মাঠে নেমেছে কাস্টমসসহ বিমানবন্দরে দায়িত্বরত বিভিন্ন সংস্থার সদস্যরা। তারা সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণসহ গুদামের দায়িত্বশীল কর্মকর্তাদেরও জিজ্ঞাসাবাদ করেছেন। এসব কর্মকর্তাকে রাখা হয়েছে সন্দেহের তালিকায়। তবে ঘটনার ব্যাপারে মুখে কুলুপ এঁটেছেন ঢাকা কাস্টমস হাউসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগেও একাধিকবার কাস্টমসের গুদাম থেকে স্বর্ণ, মোবাইল ফোন, মেমোরি কার্ডসহ বিভিন্ন মূল্যবান মালামাল চুরি হয়েছে। এ নিয়ে একাধিক মামলাও হয়। জানা গেছে, সাধারণত যাত্রীদের কাছ থেকে জব্দ করা স্বর্ণসহ মূল্যবান জিনিস কাস্টমসের গুদামে রাখা হয়। গুদামে রক্ষিত স্বর্ণের হিসাব মেলাতে গিয়েই থলের বিড়াল বেরিয়ে আসে।

বিমানবন্দরের সূত্র বলছে, উধাও হওয়া স্বর্ণের বার ও অলঙ্কার মিলিয়ে প্রায় ৫৫ কেজি স্বর্ণ কাস্টমসের গুদামের একটি আলমারিতে বাক্সের মধ্যে সংরক্ষিত ছিল। কিন্তু আলমারি ভেঙে সেই বাক্সটিই চুরি হয়ে গেছে। গুদামে কাস্টমসের কর্মকর্তা ছাড়া অন্য কারও প্রবেশের সুযোগ নেই। তাই কাস্টমসের কেউই এটা করেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ