শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আইন-আদালত

গাঁজা সেবনের দায়ে ২ বছরের কারাদন্ড

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী চাটখিলে গাঁজা সেবনের দায়ে এক ব্যক্তিকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়াও তাকে ২শত টাকা জরিমানা করা হয়েছে। 

দণ্ডপ্রাপ্ত লোকমান হোসেন (৪৫) উপজেলার বদলকোট ইউনিয়নের দক্ষিণ বদলকোট গ্রামের আলী আহম্মদের ছেলে।

গতকাল মঙ্গলবার (২৯ আগস্ট) সন্ধ্যার দিকে উপজেলার বদলকোট ইউনিয়নের দক্ষিণ বদলকোট গ্রামে এ অভিযান চালানো হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া।  

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,গতকাল সন্ধ্যার দিকে উপজেলার দক্ষিণ বদলকোট গ্রামে গাঁজা সেবনের সময় লোকমান হোসেনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ইউএনও মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া আটককৃত লোকমানকে ২ বছরের কারাদণ্ড দেন এবং ২০০ টাকা জরিমানা করেন।  

এ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন চাটখিল থানার একদল পুলিশ।  

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ