শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আইন-আদালত

ঝিনাইদহে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।

সোমবার (২৮ আগস্ট) দুপুরে অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক মোঃ আব্দুল মতিন এ দন্ডাদেশ প্রদাণ করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০০৬ সালের ২৭ সেপ্টেম্বর মহেশপুর উপজেলার কাজীর বেড় গ্রামের মুনছুর আলীর স্ত্রী মরিয়ম বেগম গরু ক্রয়ের জন্য একটি এনজিও থেকে ঋনের টাকা উত্তোলন করেন। সেই টাকা তার স্বামী চাইলে সে দিতে অস্বীকার করেন। বাক-বিতন্ডার এক পর্যায়ে মনছুর আলী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরদিন নিহতের ছেলে সোহাগ আলী মহেশপুর থানায় বাদী হয়ে পিতার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে। পুলিশ তদন্ত শেষে ওই বছরের ৯ নভেম্বর আদালতে চার্জশীট দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত মনছুর আলীকে যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদন্ড প্রদান করা হয়। দন্ডপ্রাপ্ত আসামী পলাতক রয়েছে।

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ