শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আইন-আদালত

অগ্রণী ব্যাংকের আরও এক খেলাপি ঋণগ্রহীতা গ্রেফতার

কর্পোরেট ডেস্ক: রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের গ্রেফতারি পরোয়ানাভুক্ত খেলাপি ঋণগ্রহীতা প্রতিষ্ঠান এন এন এ অটো রাইস মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিসেস হোসনে আরা আলম কে গ্রেফতার করেছে পুলিশ।

২০ আগস্ট ২০২৩ ধানমন্ডি থানা পুলিশ তাকে গেফতার করে। প্রতিষ্ঠানটির ৩১ কোটি ১০ লক্ষ ৭৮ হাজার টাকা আদায়ের লক্ষ্যে ০১-১০-২০২০ তারিখে ঢাকার অর্থঋণ আদালত-১ এ অর্থজারী মামলা নং- ৫২৪/২০২০ দায়ের করে অগ্রণী ব্যাংক। উক্ত মামলায় বিজ্ঞ আদালত অর্থঋণ আদালত আইন ২০০৩ এর ৩৪(১) ধারায় ৪ জন বিবাদীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

এর আগে একই প্রতিষ্ঠানের পরিচালক আশিক ইবনে আলম (পিতা এ কে এম খোরশেদ আলম) গ্রেফতার হন। গত ২০ জুলাই অগ্রণী ব্যাংকের ঢাকার বঙ্গবন্ধু এভিনিউ কর্পোরেট শাখার খেলাপি ঋণ গ্রহীতা প্রতিষ্ঠান মেসার্স ফিনিক্স লেদার কমপ্লেক্স (প্রাঃ) লিমিটেডের পরিচালক শেখ খাজাউদ্দিনকেও গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে পুলিশ।

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ