শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আইন-আদালত

খাদ্যবান্ধব কর্মসূচির ২৩ বস্তা চাল জব্দ

সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর সদর ইউনিয়নের মেঘাই পুরাতন বাজারে শমসের হাজিরবাড়ি থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ২৩ বস্তা চাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় সরকারি খাদ্যবান্ধব কর্মসূচীর চালের অবৈধভাবে মজুদ রাখার অপরাধে মমতা বেগম (৫০) কে এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। তিনি হাজি বাড়ির নজরুল ইসলামের স্ত্রী।

বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ডিলার শমসের হাজির বাড়িতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় চালের মজুদকারী মিলন মিয়া কৌশলে সটকে পড়েন। পরে ওই ঘরে চাবি মিলনের মা মমতা বেগমের নিকট পান আদালত। পরে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বদানকারী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম ঘর থেকে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচীর ২৩ বস্তা চাল জব্দ করেন। আদালত জব্দকৃত ২৩ বস্তা চাল সরকারি খাদ্য গুদাম (এলএসডি) মেঘাই, কাজিপুরে সংরক্ষণের আদেশ দেন।’
আদালত পরিচলাকালে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের উপ-খাদ্য পরিদর্শক জেসমিন আক্তার।

সর্বশেষ পাওয়া সংবাদ