শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আইন-আদালত

১৪ বছর কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

কর্পোরেট সংবাদ ডেস্ক : র‌্যাব-৩ এবং র‌্যাব-৮ এর যৌথ অভিযানে ১৪ বছর কারাদন্ডপ্রাপ্ত দীর্ঘদিন যাবৎ পলাতক আসামি মোঃ শিপন হাওলাদারকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার (২২ আগস্ট) রাজধানীর হাতিরঝিল থানাধীন এলাকা হতে র‌্যাব-৩ এবং র‌্যাব-৮ এর যৌথ অভিযানে কদমতলী থানায় ২০১৬ সালের বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় ১৪ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত দীর্ঘদিন যাবৎ পলাতক আসামি মোঃ শিপন হাওলাদারকে (৪১) গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও মামলার সূত্রে জানা যায় যে, ধৃত আসামির বিরুদ্ধে ঢাকা মহানগরীর কদমতলী থানায় ২০১৬ সালে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রয়েছে। উক্ত মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত ১১/০৫/২০২৩ তারিখে তার বিরুদ্ধে ১৪ বছর সশ্রম কারাদন্ড প্রদানের রায় ঘোষনা করেন। রায় ঘোষনার পর থেকেই ধৃত আসামি দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছে।

ধৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ