শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আইন-আদালত

আইডিয়ালের সীমানায় ঢুকতে পারবেন না মুশতাক

কর্পোরেট সংবাদ ডেস্ক : ধর্ষণ মামলায় রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য খন্দকার মুশতাক আহমেদের জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। কিন্তু তাকে স্কুলের সীমানায় ঢুকতে নিষেধ করা হয়েছে।

সোমবার (২১ আগস্ট) আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমের চেম্বার জজ আদালত এ আদেশ দেন।

এদিন আদালত বলেন, খন্দকার মুশতাক আহমেদ গভর্নিং বডির কোনো কার্যক্রম ও কোনো মিটিংয়ে অংশগ্রহণ করতে পারবেন না। এমনকি তিনি স্কুলের সীমানায়ও ঢুকতে করতে পারবেন না।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, আদালত আশঙ্কা করছেন মুশতাক ভবিষ্যতে আরও কোনো শিক্ষার্থীর ক্ষতি করতে পারেন। তাই এমন আদেশ দিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ সাইফুল আলম।

এর আগে, গত ১ আগস্ট ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে খন্দকার মুশতাক আহমেদের বিরুদ্ধে মামলা করেন আইডিয়াল কলেজের এক ছাত্রীর বাবা সাইফুল ইসলাম। মামলায় ধর্ষণের অভিযোগ আনা হয়। পরে ওই ছাত্রী স্বেচ্ছায় মুশতাককে বিয়ে করেছেন বলে ঠাকুরগাঁও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি দেন।

সর্বশেষ পাওয়া সংবাদ