শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আইন-আদালত

চট্টগ্রামে সাঈদীর গায়েবানা জানাজা ঘিরে সংঘর্ষ, ২৫০ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম প্রতিনিধি: একাত্তরের যুদ্ধাপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলোয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে চট্টগ্রামে জামায়াত শিবিরের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ৪০ জনসহ ২৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে কোতোয়ালী থানা পুলিশ।

বুধবার (১৬ আগস্ট) সকালে এই তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, ‘মঙ্গলবার (১৫ আগস্ট) নগরের জমিয়াতুল ফালাহ মসজিদ থেকে আলমাস মোড় পর্যন্ত জামায়াত-শিবিরের নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা নিয়ে রাস্তায় প্রতিবন্ধকতা শুরু করলে পুলিশ তাতে বাঁধা দেয়। এতে বিক্ষুব্ধ অবস্থায় তারা পুলিশের উপর হামলা চালায়। এতে ৫ পুলিশ সদস্য গুরুতর আহত হয়।’

তিনি আরও বলেন, ‘এই ঘটনায় ৪০ জনকে আটক করা হয়। পরে আটক ৪০ ও পলাতক ২৫ জনসহ অজ্ঞাত ২৫০ বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।’

কোতোয়ালী থানার ওসি জাহেদুল কবীর বলেন, ‘গ্রেপ্তার ৪০ জনকে দুপুরের মধ্যে কোর্টে চালান করা হবে। এরপর আদালতের কাছে তাদের বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হবে।’

সর্বশেষ পাওয়া সংবাদ