শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আইন-আদালত

ঝিনাইদহে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামে আলমসাধু চালক আজাদ হোসেন হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে ঝিনাইদহের দায়রা জজ আদালতের বিচারক মো. নাজিমুদ্দৌলা এ দন্ডাদেশ প্রদাণ করেন।

দন্ডিতরা হলো-ঝিনাইদহ সদর উপজেলার মহিষাডাঙ্গা গ্রামের হাজের উদ্দিনের ছেলে টোকন মিয়া, দোগাছী গ্রামের মৃত নান্নু বিশ্বাসের ছেলে তাহিদুর রহমান তাহিদ ও যশোর কোতায়ালী থানার বালিয়াডাঙ্গা গ্রামের মৃত নওশের আলী সরদারের ছেলে শুকুর আলী সরদার।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবি ইসমাইল হোসেন বাদশা জানান, ২০১৩ সালের ২৮ জুন রাতে সদর উপজেলার বয়েড়াতলা গ্রামের মকর আলী মন্ডলের ছেলে আজাদ হোসেনের আলমসাধু ভাড়া নিয়ে গলা কেটে ও কুপিয়ে হত্যা করে পোড়াহাটি ১০ নম্বর নামক স্থানে একটি ঝোপের মাঝে ফেলে রেখে আলমসাধু নিয়ে পালিয়ে যায় আসামীরা। ঘটনার ৮ দিন পরে ৫ জুলাই তার অর্ধ-গলিত রাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের পিতা মকর আলী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। তদন্ত শেষে পুলিশ ২০১৪ সালের ১৫ জানুয়ারি আদালতে চাজশিট দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ওই মামলায় টোকন, তাহিদ ও শুকুর আলীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা করে আদালত। জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদন্ডের আদেশ দেওয়া হয়। আসামিদের মধ্যে শুকুর আলী পলাতক রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ