শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আইন-আদালত

বাবাকে হত্যার ঘটনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছেলে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা জেলার বুড়িচং এলাকায় নিজ বাবাকে নৃশংসভাবে শ্বাসরোধ করে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ রফিককে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাব-৩।

মঙ্গলবার (৮ আগস্ট) সাড়ে ৪টার দিকে রাজধানীর ভাসানটেন এলাকা থেকে আসামি মোঃ রফিককে গ্রেফতার করে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী তার নিজ পিতার পরকিয়া প্রেমের সম্পর্ক নিয়ে পিতা এবং পুত্রের মাঝে বিরোধের সৃষ্টি হয়। পরবর্তীতে উক্ত বিষয় নিয়ে একপর্যায়ে ধৃত আসামী তার পিতা বিল্লাল হোসেনকে শ্বাসরোধ করে নৃশংভাবে হত্যা করে। ঘটনার পর আসামির বিরুদ্ধে কুমিল্লা জেলার বুড়িচং থানায় ২০০৫ সালের একটি হত্যা মামলা রুজু হয়। উক্ত মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। রায় ঘোষনার পর থেকে ধৃত আসামী রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছে।

ধৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ