সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
শিরোনাম
পাচারের টাকা দেশে ফিরিয়ে এনে ফ্যামিলি-কৃষক কার্ডে ব্যবহার করা হবে: প্রধানমন্ত্রী মেঘনা ব্যাংক ডিপিডিসি সাতমসজিদ রোডে বিল সংগ্রহ বুথ চালু শাহজীবাজার পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যশোরের সাবিরা সুলতানা মুন্নী সৌদিতে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, আহত ২ “বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি সূচকের পতনে লেনদেন শেষ শার্শায় ৪টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু এনআরবিসি ব্যাংকের সঙ্গে ব্রাক সাজন এক্সচেঞ্জের চুক্তি
আইন-আদালত

গাংনীতে হত্যার মামলায় ২ জনের যাবজ্জীবন

সেলিম রেজা, মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার সাহেবনগর গ্রামের ছহির উদ্দিন হত্যা মামলায় ইমদাদুল হক ইন্দা ও খোকন আলি নামের ২ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরো ১ বছরের কারাদণ্ড দিয়েছে দেয়া হয়েছে।

মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরের দিকে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ শহিদুল্লাহ্ এ রায় দেন। সাজাপ্রাপ্ত ইমদাদুল হক ইন্দা সাহেবনগর গ্রামের আলী হোসেনের ছেলে ও খোকন আলি একই গ্রামের শুকুর আলী ছেলে।

মামলার বিবরণ জানা গেছে, ২০২০ সালের ২ সেপ্টেম্বর গাংনী উপজেলার সাহেবনগর গ্রামের ছহির উদ্দিন স্থানীয় মাদ্রাসার হেফজখানা কমিটির সঙ্গে যুক্ত থাকায় হেফজখানায় দান করা ছাগলের জন্য কাঁঠালের পাতা কাটতে যান। ঐদিন সকাল সাড়ে ১০ টার দিকে ছহির উদ্দিন, মিন্টু মিয়ার মেহগনি বাগানের কাছে পৌঁছালে সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তার উপর হামলা চালান। সন্ত্রাসীদের অতর্কিত হামলায় ছহির উদ্দিন নিহত হন। এ ঘটনায় নিহত ছহির উদ্দিনের পুত্র আখের আলী বাদী হয়ে গাংনী থানায় ৩০২/৩৪ ধারায় একটি মামলা দায়ের করেন। যার জি আর নং২০৬/২০২০। সেশন কেস নং ৩২০/২০২১।

মামলাটি গাংনী থানার এসআই সাজিদুর রহমান এবং কুষ্টিয়ার পি বি আই’র এসআই শরিফুল ইসলাম মামলার প্রাথমিক তদন্ত শেষে ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ইমদাদুল হক ইন্দা ও খোকন আলিকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় মোট ১৭ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন। এতে আসামী ইমদাদুল হক ইন্দা ও খোকন আলি দোষী প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক তাদের ২ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরো ১ বছরের কারাদণ্ড দেন।

মামলা রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিডিউটর পল্লব ভট্টাচার্য এবং আসামীর পক্ষে এ্যাডঃ আতাউল হক ও কামরুল হাসান কৌশলী ছিলেন।

এই সম্পর্কিত আরো

পাচারের টাকা দেশে ফিরিয়ে এনে ফ্যামিলি-কৃষক কার্ডে ব্যবহার করা হবে: প্রধানমন্ত্রী

মেঘনা ব্যাংক ডিপিডিসি সাতমসজিদ রোডে বিল সংগ্রহ বুথ চালু

শাহজীবাজার পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যশোরের সাবিরা সুলতানা মুন্নী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, আহত ২

“বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি

সূচকের পতনে লেনদেন শেষ

শার্শায় ৪টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা

পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু

এনআরবিসি ব্যাংকের সঙ্গে ব্রাক সাজন এক্সচেঞ্জের চুক্তি