বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আইন-আদালত

কক্সবাজারে ইয়াবা পাচার মামলায় দুইজনের যাবজ্জীবন

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারে ১৫হাজার পিস ইয়াবা পাচার মামলায় এক রোহিঙ্গাসহ দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদন্ড, অর্থদন্ড অনাদায়ে প্রত্যেককে আরো ১ বছর করে সশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

রবিবার (৩০ জুলাই) বেলা ১২টার দিকে এই রায় দেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-চতুর্থ আদালতের বিচারক মোঃ মোশারফ হোসেন।

দণ্ডিত আসামিরা হলেন-উখিয়ার ১১ ইস্ট রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের ব্লক-১৮ এর মো: ছিদ্দিক ও খুরশিদা বেগমের পুত্র মোঃ হাসান এবং কক্সবাজার পৌরসভার পেতা সওদাগর পাড়ার আবদুশ শুক্কুর ও জুলেখা বেগমের পুত্র সিরাজুল মোস্তফা।

বিষয়টি নিশ্চিত করেন একই রাষ্ট্র পক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শওকত বেলাল।

তিনি মামলার নতির বরাতে বলেন, ১৫ হাজার পিছ ইয়াবা উদ্ধারের ঘটনায় বাংলাদেশীসহ এক রোহিঙ্গাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।একইসাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদন্ড, অর্থদন্ড অনাদায়ে প্রত্যেককে আরো ১ বছর করে সশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ