বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আইন-আদালত

৪ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে জালাল মিয়া নামে ৪ বছরের সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৯ জুলাই) মডেল থানার ওসি মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরীর দিকনির্দেশনায়, পুলিশ পরিদর্শক তদন্ত ও অপারেশন এর তত্ত্বাবধানে এসআই রতন কুমার হালদার ও ফোর্সের সহায়তায় সদর থানার নারায়নপাশা এলাকায় অভিযান পরিচালনা করে পলাতক আসামি জালাল মিয়াকে গ্রেপ্তার করেন।

গ্রেফতারকৃত জালাল মিয়া জিআর-৮৪/২০১৮(সদর) সাজা পরোয়ানাভুক্ত ৪ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এবং ৫০০০/- অর্থদণ্ড, অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড পলাতক আসামি।

উল্লেখিত, আসামি ২০১৮ সালে অএ থানায় কর্মরত থাকাকালীন সময় (সাবেক) বর্তমানে চট্টগ্রামে কর্মরত এ এস আই বিকাশ চন্দ্র দাস কে ধারালো অস্ত্র দ্বারা কুপিয়ে গুরুতর জখম করেছিলেন। পরবর্তীতে বিকাশকে ঢাকা সিএমএইচে উন্নত চিকিৎসা শেষে সুস্থ্য হন।

সাজাপ্রাপ্ত পলাতক আসামী, জালাল মিয়া, পিতা – উন্দা মিয়া, সাং- নারায়নপাশা, মৌলভীবাজার।

গ্রেপ্তারকৃত আসামীকে ২৯ জুলাই যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ