বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আইন-আদালত

চুয়াডাঙ্গায় মাদক কারবারির এক বছরের কারাদণ্ড

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় দুই কেজি গাঁজাসহ মুনছুর আলী (৪৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

শনিবার সকালে মুনছুর আলীর বাড়িতে অভিযান চালিয়ে তার বাড়ির পাশ থেকে দুই কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। পরে সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভুইয়া ভ্রাম্যমাণ আদালতে মুনছুর আলীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। সাজাপ্রাপ্ত মুনছুর আলী চুয়াডাঙ্গা পৌর এলাকার হক পাড়ার মৃত গোপাল শেখের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভুইয়ার নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান, উপপরিদর্শক আকবর হোসেন ও সাহারা ইয়াসমিন সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে মুনছুর আলীর বাড়িতে অভিযান চালায়। এসময় তার বাড়ির পাশ থেকে মুনছুর আলীকে দুই কেজি গাঁজাসহ আটক করা হয়।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভুইয়া ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মুনছুর আলীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫শ’ টাকা জরিমান করেন। সাজাপ্রাপ্ত মুনছুর আলীকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ