বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আইন-আদালত

১২ কোটি ৪৬ লাখ টাকা দানকর পরিশোধ করেছেন ড. ইউনূস

কর্পোরেট সংবাদ ডেস্ক : আদালতে লিভ টু আপিল (আপিল করার অনুমতি চেয়ে আবেদন) খারিজ হওয়ার পর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পাওনা ১২ কোটি ৪৬ লাখ টাকার দানকর পরিশোধ করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২৫ জুলাই) একটি পে-অর্ডারের মাধ্যমে এই অর্থ পরিশোধ করেন তিনি। সাউথইস্ট ব্যাংক লিমিটেডের মাধ্যমে এ অর্থ পরিশোধ করা হয়েছে। ড. ইউনূসের পক্ষে তাঁর ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি মো. রুহুল আমিন সরকার সাউথইস্ট ব্যাংকের প্রিন্সিপাল শাখায় এ টাকা জমা দেন। পাশাপাশি বকেয়া দানকর প্রদান করে এ সংক্রান্ত একটি চিঠি দিয়ে কর কমিশনারকে অবহিত করেন তিনি।

এনবিআরের কাছে লেখা গতকালের চিঠিতে ড. ইউনূসের পক্ষে ক্ষমতাপ্রাপ্ত রুহুল আমিন সরকার গণমাধ্যমকে বলেন, বকেয়া দানকর পরিশোধের জন্য কর অঞ্চল থেকে যে নোটিশ দেওয়া হয়, তার পরিপ্রেক্ষিতে করদাতা ড. মুহাম্মদ ইউনূস সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করেন। আপিল বিভাগ দানকর মামলায় হাইকোর্টের দেওয়া রায় বহাল রাখেন- যা করদাতা সংবাদমাধ্যম থেকে অবহিত হন।
রায় অনুযায়ী দানকর বাবদ মোট ১২ কোটি ৪৬ লাখ ৭২ হাজার ৬০৮ টাকা সাউথইস্ট ব্যাংকে পে-অর্ডারের মাধ্যমে পরিশোধ করেছেন ড. ইউনূস।

আইনজীবীর তথ্যমতে, প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ট্রাস্ট, ইউনূস ফ্যামিলি ট্রাস্ট ও ইউনূস সেন্টার ট্রাস্ট এই তিন ট্রাস্টে ড. ইউনূস অর্থ দান করেন। ওই তিনটি ট্রাস্টে তাঁর দান করা অর্থের পরিমাণ ৭৬ কোটি ৭৩ লাখ ৩৪ হাজার টাকা। দানের বিপরীতে ২০১১-১২, ২০১২-১৩ ও ২০১৩-১৪ করবর্ষের জন্য ‘দানকর’ হিসেবে ১৫ কোটি ৩৯ লাখ ১৬ হাজার ৮০০ টাকা আরোপ করে আয়কর কর্তৃপক্ষ।

এর বিরুদ্ধে ড. ইউনূস পৃথক তিনটি আপিল আবেদন করেন। তবে দাবি করা ১৫ কোটির বেশি টাকার মধ্যে আপিল দায়েরের শর্তানুযায়ী ড. ইউনূস ইতিমধ্যে ৩ কোটি টাকা পরিশোধ করেছেন। ২৩ জুলাই ড. মুহাম্মদ ইউনূসের করা পৃথক তিনটি লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ। ফলে দানকরের অবশিষ্ট টাকা গতকাল কর কর্তৃপক্ষের কাছে জমা দেন ড. ইউনূস।

সর্বশেষ পাওয়া সংবাদ