বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আইন-আদালত

শিক্ষকের মারধরে ছাত্রের মৃত্যু: ৪ শিক্ষকের জামিন নামঞ্জুর

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা হাই স্কুলে শিক্ষকের প্রহারে নবম শ্রেণীর ছাত্র রাজপ্রতাপ দাসের মৃত্যুর অভিযোগে গ্রেফতারকৃত ৪ শিক্ষকের জামিন নামঞ্জুর করেছে আদালত।

মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (কালিগঞ্জ) রাকিবুল ইসলামের আদালতে এ জামিন নামঞ্জুর করা হয়।

চার শিক্ষকের পক্ষের আইনজীবী এ্যাড. জিয়াউর রহমান জিয়া জানান, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আসামীদের জামিন নামঞ্জুর করেছেন। আমরা এ আদেশের বিরুদ্ধে উচ্চতর আদালতে যাব।

এদিকে,দ্বিতীয় দিনের মত পাঠদান বন্ধ রয়েছে কালিগঞ্জের নলতা মাধ্যমিক বিদ্যালয়ে। এতে ব্যাহত হচ্ছে শ্রেণি কার্যক্রম।

বিদ্যালয় বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ।

প্রসঙ্গত, রোববার দুপুরে নলতা হাইস্কুলে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীর জন্মদিনে কেক কেটে স্কুলের ছাদে টিকটক ভিডিও করার অভিযোগে নবম শ্রেণির ছাত্র রাজপ্রতাপ দাসকে মারধর করেন সহকারী শিক্ষক অবকাশ খা। পরে বাড়িতে যেয়ে অসুস্থ্যবোধ করায় তাকে হাসপাতালে পাঠানোর পথে মারা যায় রাজপ্রতাপ। এতে উত্তেজিত জনতা স্কুলে ব্যাপক ভাংচুর চালায়। সন্ধ্যার দিকে পরিসিথতি পুলিশের নিয়ন্ত্রণে আসে। এঘটনায় নিহতের বাবা ৫ শিক্ষকের নামে কালিগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পুলিশ ইতোমধ্যে ৪ জনকে গ্রেপ্তার করেছে। এদিকে, সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে সোমবার সন্ধ্যার দিকে কালিগঞ্জের চন্ডীপুর এলাকায় শেষকৃত্য সম্পন্ন হয়েছে রাজপ্রতাপের।

সর্বশেষ পাওয়া সংবাদ