বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২৭০ সালমান শাহ হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে খলনায়ক ডন
advertisement
আইন-আদালত

ইয়াবা পাচার মামলায় একজনের ১০ বছর কারাদন্ড

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: ৮৩ হাজার ৬০০ পিচ ইয়াবা পাচারের মামলায় একজন আসামীকে ১০ বছর সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। একইসাথে ৫ লক্ষ টাকা অর্থদন্ড, অর্থদন্ড অনাদায়ে আরো ২ বছর বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

রবিববার (৯ জুলাই) কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন। একই আদালতের জেলা নাজির বেদারুল আলম এ তথ্য জানিয়েছেন।

দন্ডিত আসামী হলেন- কক্সবাজারের টেকনাফ পৌরসভার আলিয়াবাদ এলাকার মৃত রাহমত হোসাইনের পুত্র সৈয়দ আলম প্রকাশ ভূট্টো। রায় ঘোষণার সময় দন্ডিত আসামী আদালতে উপস্থিত ছিলেন। একই মামলায় অপর ৩ জন আসামীকে বেকসুর খালাস প্রদান করা হয়।

রাষ্ট্র পক্ষে পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম এবং আসামীদের পক্ষে অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, অ্যাডভোকেট সৈয়দ আলম, অ্যাডভোকেট নুর সোলতান ও অ্যাডভোকেট মোঃ তানভীর শাহ মামলাটি পরিচালনা করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ