মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
শিরোনাম
পাচারের টাকা দেশে ফিরিয়ে এনে ফ্যামিলি-কৃষক কার্ডে ব্যবহার করা হবে: প্রধানমন্ত্রী মেঘনা ব্যাংক ডিপিডিসি সাতমসজিদ রোডে বিল সংগ্রহ বুথ চালু শাহজীবাজার পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যশোরের সাবিরা সুলতানা মুন্নী সৌদিতে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, আহত ২ “বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি সূচকের পতনে লেনদেন শেষ শার্শায় ৪টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু এনআরবিসি ব্যাংকের সঙ্গে ব্রাক সাজন এক্সচেঞ্জের চুক্তি
আইন-আদালত

৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ডা. সংযুক্তার বিরুদ্ধে মামলা

কর্পোরেট সংবাদ ডেস্ক : সেন্ট্রাল হাসপাতাল নিয়ে সংবাদ সম্মেলনে মানহানিকর বক্তব্য দেওয়ায় ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ডা. সংযুক্তা সাহার বিরুদ্ধে মানি স্যুট মামলা করেছে সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৬ জুলাই) ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মাসুদুল হকের আদালতে মামলাটি দায়ের করে হাসপাতাল কর্তৃপক্ষ।

বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ মাজহারুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ডা. সংযুক্তা সাহার বিরুদ্ধে ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা করা হয়েছে। আইন অনুযায়ী এ মামলায় সর্বোচ্চ কোর্ট ফি জমা দিয়েছি। এখন বিবাদীর বিরুদ্ধে সমন জারি হবে।

এর আগে গত ২২ জুন ডা. সংযুক্তা সাহার বক্তব্য প্রত্যাহার চেয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়।

নোটিশে উল্লেখ করা হয়, সংবাদ সম্মেলনে ডা. সংযুক্তা সাহা সেন্ট্রাল হাসপাতালে মাহবুবা রহমান আঁখি ও তার নবজাতকের চিকিৎসা নিয়ে বেশ কিছু মিথ্যা ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন। আঁখি তার রোগী নন এবং হাসপাতাল তার সম্পর্কে মিথ্যা বিবৃতি দিয়েছেন বলে উল্লেখ করেছেন। তিনি অভিযোগ করেছেন যে, হাসপাতাল তার কাছ থেকে কোনো সম্মতি নেয়নি। অপারেশনের সময় তিনি হাসপাতালে উপস্থিত ছিলেন না। তাহলে কীভাবে এ ঘটনার জন্য তাকে দায়ী করা যেতে পারে। তার এসব বক্তব্য শুধু ভিত্তিহীনই নয়, হাসপাতালের সুনামও ক্ষুণ্ন করেছে।

নোটিশে আরও উল্লেখ করা হয়, হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ ছাড়াই নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে ডা. সংযুক্তা সাহা শর্তাবলী লঙ্ঘন করেছেন, যা হাসপাতালের ব্র্যান্ড এবং সুনামকে ক্ষতিগ্রস্ত করেছে।

উল্লেখ্য, গত ৯ জুন সেন্ট্রাল হাসপাতালে সি-সেকশন সার্জারির সময় মাহবুবা রহমান আঁখির সন্তানের মৃত্যু হয় এবং আঁখির অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। পরে আঁখি অপর একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পরে আঁখির স্বামী ইয়াকুব আলী সেন্ট্রাল হাসপাতালের চিকিৎসক ও কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলা ও মিথ্যাচারের অভিযোগ এনে ধানমন্ডি থানায় মামলা করেন।

এই সম্পর্কিত আরো

পাচারের টাকা দেশে ফিরিয়ে এনে ফ্যামিলি-কৃষক কার্ডে ব্যবহার করা হবে: প্রধানমন্ত্রী

মেঘনা ব্যাংক ডিপিডিসি সাতমসজিদ রোডে বিল সংগ্রহ বুথ চালু

শাহজীবাজার পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যশোরের সাবিরা সুলতানা মুন্নী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, আহত ২

“বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি

সূচকের পতনে লেনদেন শেষ

শার্শায় ৪টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা

পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু

এনআরবিসি ব্যাংকের সঙ্গে ব্রাক সাজন এক্সচেঞ্জের চুক্তি