বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২৭০ সালমান শাহ হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে খলনায়ক ডন
advertisement
আইন-আদালত

১৬ বছর পর হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : ২০০৭ সালে কুষ্টিয়ায় স্ত্রীকে নৃশংসভাবে হত্যার মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘ ১৬ বছর যাবৎ পলাতক আসামী রবিউল ইসলামকে (৬০) গ্রেফতার করেছে র‌্যাব-৩।

বুধবার (৫ জুলাই) গভীর রাতে গাজীপুর জেলার জয়দেবপুর এলাকা থেকে আসামি রবিউল ইসলামকে গ্রেফতার করে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩।

ধৃত আসামির বিরুদ্ধে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় ২০০৭ সালে একটি হত্যা মামলা রুজু করা হয়। উক্ত মামলাটির দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত ২০২১ সালের রায় ঘোষণার মাধ্যমে যাবজ্জীবন কারাদন্ড এবং ১০,০০০/- টাকা জরিমানা প্রদান করেন। মামলাটি রুজু হওয়ার পর থেকেই ধৃত আসামি দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছিল।

ধৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ