বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২৭০ সালমান শাহ হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে খলনায়ক ডন
advertisement
আইন-আদালত

ডেপুটি অ্যাটর্নি জেনারেল কামাল উদ্দিন আর নেই

কর্পোরেট সংবাদ ডেস্ক: সুপ্রিম কোর্টের আইনজীবী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল কামাল উদ্দিন আহমেদ (৭৫) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (৫ জুলাই) ভোরে চট্টগ্রাম শহরে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন বলে গণমাধ্যমকে জানান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

তিনি বলেন, কামাল উদ্দিন আহমেদ দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে এবং এক কন্যা রেখে গেছেন।

১৯৪৮ সালে চট্টগ্রামে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন কামাল উদ্দিন আহমেদ। ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি থেকে তিনি বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি চট্টগ্রামের আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।

কামাল উদ্দিন আহমেদের মৃত্যুতে অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন মরহুমের রুহের মাগফেরাত কামনা করে গভীর শোক জানিয়েছেন। এ ছাড়া তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ