বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২৭০ সালমান শাহ হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে খলনায়ক ডন দুদকের মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস ও আমির খসরু সিরাজগঞ্জে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে জিএমের পদত্যাগের দাবিতে বিক্ষোভ রাষ্ট্রদূত ইয়াও ওয়েন - বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় কাজ করতে চায় চীন রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা - ধর্ষণের আলামত মেলেনি, শ্বাসরোধেই সবাইকে হত্যা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ আরএকে সিরামিকসে উৎপাদন লাইন-৩ পুনরায় শুরু
advertisement
আইন-আদালত

গেমস খেলার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদায় মোবাইল ফোনে গেমস খেলার প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় অভিযুক্ত যুবক তানভীর হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার ভোর সাড়ে ৫টার দিকে ঝিনাইদহ বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে সে।

আজ দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল মামুন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, গত বৃহস্পতিবার দুপুরে দামুড়হুদা উপজেলার নাস্তিপুর গ্রামে মোবাইল ফোনে গেমস খেলার প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ করে একই গ্রামের আশরাফুল ইসলামের ছেলে তানভীর হোসেন। পরে চিৎকার দিলে শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে অস্ত্রপচার শেষে ভর্তি করে পরিবারের লোকজন। ঘটনার পর এলাকা থেকে পালিয়ে যায় তানভীর। ওই ঘটনায় বাদী হয়ে দর্শনা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন শিশুটির বাবা। পরে অভিযান চালিয়ে ঝিনাইদহ বাস টার্মিনাল এলাকা থেকে অভিযুক্ত তানভীরকে গ্রেফতার করা হয়। আজ বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, সিনিয়র সহকারি পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানাসহ জেলা পুলিশের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ