বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২৭০ সালমান শাহ হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে খলনায়ক ডন দুদকের মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস ও আমির খসরু সিরাজগঞ্জে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে জিএমের পদত্যাগের দাবিতে বিক্ষোভ রাষ্ট্রদূত ইয়াও ওয়েন - বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় কাজ করতে চায় চীন রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা - ধর্ষণের আলামত মেলেনি, শ্বাসরোধেই সবাইকে হত্যা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ আরএকে সিরামিকসে উৎপাদন লাইন-৩ পুনরায় শুরু
advertisement
আইন-আদালত

১০ বছর পর হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: ২০১৩ সালে কুমিল্লা জেলার দেবিদ্বার থানার একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত দীর্ঘ ১০ বছর যাবৎ পলাতক আসামি শিউলী বেগমকে গ্রেফতার করেছে র‌্যাব-৩।

বুধবার (২২ জুন) কুমিল্লা জেলার দেবিদ্বার থানার ২০১৩ সালের একটি হত্যা মামলায় ওয়ারেন্টভুক্ত দীর্ঘ ১০ বছর যাবৎ পলাতক আসামি শিউলী বেগম (৩৫) রাজধানীর ভাষানটেক থানাধীন এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ধৃত শিউলীর বিরুদ্ধে কুমিল্লা জেলার দেবিদ্বার থানায় ২৫/০৪/২০১৩ তারিখের একটি হত্যা মামলা রয়েছে। উক্ত মামলাটি রুজু হওয়ার পর থেকেই ধৃত আসামি দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছে।

ধৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ