বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
সালমান শাহ হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে খলনায়ক ডন দুদকের মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস ও আমির খসরু সিরাজগঞ্জে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে জিএমের পদত্যাগের দাবিতে বিক্ষোভ রাষ্ট্রদূত ইয়াও ওয়েন - বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় কাজ করতে চায় চীন রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা - ধর্ষণের আলামত মেলেনি, শ্বাসরোধেই সবাইকে হত্যা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ আরএকে সিরামিকসে উৎপাদন লাইন-৩ পুনরায় শুরু মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড অনুমোদন এমটিবির প্রয়াত উদ্যোক্তার শেয়ার পাবেন ছেলে-মেয়ে মৃত্যু বেড়ে ১৬২ - ভূমিকম্প নয়, হিমবাহ ধসে নেপালে প্রলয়ী বন্যা: ইউএসজিএস
advertisement
আইন-আদালত

চুয়াডাঙ্গায় টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ব্যক্তির কারাদণ্ড

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অভিযান চালিয়ে টাপেন্টাডল ট্যাবলেটসহ আব্দুল আলিম (৩২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

মঙ্গলবার বেলা ১২ টার দিকে আব্দুল আলিমের বাড়িতে অভিযান চালিয়ে ৬ পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতে আব্দুল আলিমকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ। সাজাপ্রাপ্ত আব্দুল আলিম আলমডাঙ্গা উপজেলার রাধিকাগঞ্জ বাবুপাড়ার আব্দুর রহিমের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ১২ টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, পরিদর্শক নাজমুল হোসেন খান, উপপরিদর্শক আকবর হোসেন ও সাহারা ইয়াসমিন সঙ্গীয় ফোর্স নিয়ে আব্দুল আলিমের বাড়িতে অভিযান চালিয়ে ৬ পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে আটক করে।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আব্দুল আলিমকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১শ’ টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্ত আব্দুল আলিমকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ