বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
সালমান শাহ হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে খলনায়ক ডন দুদকের মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস ও আমির খসরু সিরাজগঞ্জে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে জিএমের পদত্যাগের দাবিতে বিক্ষোভ রাষ্ট্রদূত ইয়াও ওয়েন - বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় কাজ করতে চায় চীন রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা - ধর্ষণের আলামত মেলেনি, শ্বাসরোধেই সবাইকে হত্যা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ আরএকে সিরামিকসে উৎপাদন লাইন-৩ পুনরায় শুরু মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড অনুমোদন এমটিবির প্রয়াত উদ্যোক্তার শেয়ার পাবেন ছেলে-মেয়ে মৃত্যু বেড়ে ১৬২ - ভূমিকম্প নয়, হিমবাহ ধসে নেপালে প্রলয়ী বন্যা: ইউএসজিএস
advertisement
আইন-আদালত

১৭ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ী থেকে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘ ১৭ বছর যাবৎ পলাতক কুখ্যাত মাদক সম্রাট মোঃ রুবেল মুন্সীকে গ্রেফতার করেছে র‌্যাব-৩।

সোমবার (১২ জুন) বিকেলে ৪টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন এলাকা থেকে কুখ্যাত মাদক সম্রাট মোঃ রুবেল মুন্সী (৩৩)কে গ্রেফতার করে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ধৃত রুবেলের বিরুদ্ধে ঢাকা মহানগরীর রমনা থানায় ২০০৭ সালের একটি মাদক মামলা রয়েছে। উক্ত মামলাটির দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত ২০১৫ সালের মে মাসে ধৃত রুবেল’কে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। মামলাটি রুজু হওয়ার পর থেকেই ধৃত আসামি রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছিল।

ধৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ