বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা - ধর্ষণের আলামত মেলেনি, শ্বাসরোধেই সবাইকে হত্যা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ আরএকে সিরামিকসে উৎপাদন লাইন-৩ পুনরায় শুরু মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড অনুমোদন এমটিবির প্রয়াত উদ্যোক্তার শেয়ার পাবেন ছেলে-মেয়ে মৃত্যু বেড়ে ১৬২ - ভূমিকম্প নয়, হিমবাহ ধসে নেপালে প্রলয়ী বন্যা: ইউএসজিএস নেপালে ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য প্রস্তুত বাংলাদেশ নেপালে ভয়াবহ পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৬০ নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
advertisement
আইন-আদালত

বেনাপোলে সাজাপ্রাপ্ত তিন আসামীসহ বিভিন্ন মামলার ১৯ জন গ্রেপ্তার

বেনাপোল প্রতিনিধিঃ যশোরের বেনাপোল পোর্ট থানার আওতাধীন সাজাপ্রাপ্ত ৩ আসামিসহ বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ১৯ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বুধবার সন্ধ্যা থেকে আজ বৃহস্পতিবার (৮ জুন) দুপুর ১২ টা পর্যন্ত সময়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- সাজাপ্রাপ্ত মোকলেছুর রহমান, সেলিম হোসেন, সজল শেখ এবং পরোয়ানাভূক্ত আসমা আক্তার, ইমরান হোসেন, সাগর শেখ, মুক্তার মোড়ল, শাহিন হোসেন, আবুল খায়ের, ওলিয়ার রহমান, খলিলুর রহমান, আলমগীর হোসেন, মহসিন মিয়া, মুনছুর আলী, ছবির হোসেন, মোঃ মুনছুর, আশানুর, আব্দুর রহিম ও মোকাররম হোসেন। এরা বেনাপোল পোর্ট থানার বালুন্ডা, ভবারবেড়, মহিষাডাঙ্গা, সাদিপুর, শাখারীপোতো, ধান্যখোলা, বড় আঁচড়া, রঘুনাথপুর ও রাজাপুর এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, মাদক, অস্ত্র ও হত্যা মামলায় সাজাপ্রাপ্ত ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিরা গোপনে এলাকায় অবস্থান করছে, এমন খবর পেয়ে বেনাপোল পোর্ট থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুঁইয়া জানান, গ্রেপ্তারকৃত ১৯ আসামিকে পুলিশ প্রহরায় যশোর আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ