বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা - ধর্ষণের আলামত মেলেনি, শ্বাসরোধেই সবাইকে হত্যা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ আরএকে সিরামিকসে উৎপাদন লাইন-৩ পুনরায় শুরু মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড অনুমোদন এমটিবির প্রয়াত উদ্যোক্তার শেয়ার পাবেন ছেলে-মেয়ে মৃত্যু বেড়ে ১৬২ - ভূমিকম্প নয়, হিমবাহ ধসে নেপালে প্রলয়ী বন্যা: ইউএসজিএস নেপালে ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য প্রস্তুত বাংলাদেশ নেপালে ভয়াবহ পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৬০ নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
advertisement
আইন-আদালত

অবৈধ অনুপ্রবেশকারী ও পরোয়ানাভুক্ত পলাতকসহ আটক ১৫

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কুলাউড়ায় বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ও অবৈধ অনুপ্রবেশকারীসহ ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও বিজিবি।

বুধবার (৭ জুন) দুপুরে আসামিদ্বয় গ্রেপ্তারের পর তাদেরকে মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।

পুলিশ জানায়, উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক ৬ আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- সুমন আহমদ, মো. কামরুল ইসলাম, শামীম মিয়া, জেবুল মিয়া, মো. ময়নুল ইসলাম ও সুমন আহমদ। এদের সবার বাড়ি কুলাউড়া থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।

অপরদিকে ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে উপজেলার কর্মধা ইউনিয়ন এলাকা থেকে ৮ অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করে বিজিবি। গ্রেপ্তাররা হলো- মো. আনারুল, মো. আলম মণ্ডল, মো. মামুন, মো. খোরশেদ, মো. জনি, মো. আমদাদ, মো. পালো মালিথা, মো. মনির মুন্সি। এদের সবার বাড়ি কুষ্টিয়া ও বাগেরহাট থানার বিভিন্ন এলাকায়।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ