বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা - ধর্ষণের আলামত মেলেনি, শ্বাসরোধেই সবাইকে হত্যা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ আরএকে সিরামিকসে উৎপাদন লাইন-৩ পুনরায় শুরু মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড অনুমোদন এমটিবির প্রয়াত উদ্যোক্তার শেয়ার পাবেন ছেলে-মেয়ে মৃত্যু বেড়ে ১৬২ - ভূমিকম্প নয়, হিমবাহ ধসে নেপালে প্রলয়ী বন্যা: ইউএসজিএস নেপালে ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য প্রস্তুত বাংলাদেশ নেপালে ভয়াবহ পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৬০ নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
advertisement
আইন-আদালত

খুলনা আইনজীবী সমিতির সভাপতি ব‍্যারিষ্টার তানিয়া আমীর, সম্পাদক সাইফুজ্জামান

জাকির হোসেন আজাদী: খুলনা বিভাগীয় আইনজীবী সমিতি ঢাকার (২০২৩-২০২৪) সালের জন্য সভাপতি মনোনীত হয়েছেন ব‍্যারিষ্টার তানিয়া আমীর ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডিএজি শেখ সাইফুজ্জামান।

শনিবার (৩ জুন ২০২৩) সুপ্রীম কোর্ট বার অডিটোরিয়ামে উৎসব মুখর পরিবেশে সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়।

image-3

নির্বাচন সকাল ১১টায় শুরু হয়ে বিকাল ৪টা ১০ মিনিট এ শেষ হয়। সমিতির মোট ভোটার সংখ্যা ৯০১ জন। এই নির্বাচনে ৭১টি পদে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৬৮ জন প্রার্থী। ৩ টি পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সাধারণ সম্পাদক পদপ্রার্থী ২ জন, দপ্তর সম্পাদক ২ জন ও আইন বিষয়ক সম্পাদক ২ জন।

image-4

নির্বাচনে ভোটারগন মোট ৩৬৯ ভোট প্রদান করেন। তার মধ‍্যে ২১৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন সুপ্রীম কোর্টের ডেপুটি অ‍্যাটর্নি জেনারেল এ্যাডভোকেট শেখ সাইফুজ্জামান (জামান)। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বি এডভোকেট অনুপ কুমার সাহা ১৫৪ ভোট পান। দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন মোস্তফা আহমেদ সিদ্দিক এবং আইন সম্পাদক নির্বাচিত হয়েছেন মোল্লা জীবন আহমেদ।

সর্বশেষ পাওয়া সংবাদ