মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
শিরোনাম
বর্তমান সরকার ৯০.৬৬ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে: অর্থমন্ত্রী কারাগারেই এসএসসি পরীক্ষায দিচ্ছে নোয়াখালীর রাজিন হিরো বাংলাদেশ ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর সঙ্গে ডিএসইর বৈঠক মেঘনায় জোয়ারের পানিতে ভেসে এলো অজ্ঞাত যুবকের মরদেহ এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামে ইএনটি বিভাগে যোগ দিলেন ডাঃ আদনান জাওয়াদ পটুয়াখালীতে আইএফআইসি ব্যাংকের দুই দিনব্যাপী ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’ সম্প্রসারণ কর্মসূচি নরসিংদীতে টেক্সটাইল মিলের কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা ইফাদ অটোসের পর্ষদ সভার তারিখ ঘোষণা ২৭ এপ্রিল মতিন স্পিনিংয়ের বোর্ড সভা
আইন-আদালত

ফালুর টিন আত্মসাতের মামলা বাতিল

নিজস্ব প্রতিবেদক : সাবেক সংসদ সদস্য ও ব্যবসায়ী মো. মোসাদ্দেক আলী ফালুর বিরুদ্ধে ত্রাণের টিন আত্মসাতের মামলা বাতিলের রায় বহাল রেখেছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।

বৃহস্পতিবার (২৫ মে) আপিল খারিজের বিরুদ্ধে দুদকের আনা রিভিউ প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বিভাগ বেঞ্চ খারিজ করে আদেশ দেন।

আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী এ কে এম ফজলুল হক। ফালুর পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার মোঃ রুহুল কুদ্দুস কাজল।

ব্যারিস্টার মোঃ রুহুল কুদ্দুস কাজল বলেন, দুদকের রিভিউ খারিজ হয়ে যাওয়ায় মামলাটির কার্যক্রম চূড়ান্তভাবে শেষ হয়ে গেল। এ মামলা আর চলবে না।

জরুরি তত্ত্বাবধয়াক সরকারের আমলে ২০০৭ সালের মার্চ মাসে রাজধানীর তেজগাঁও থানায় দুদক ফালুসহ ছয় জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করে। মামলায় ত্রাণের ১০০ বান্ডিল ঢেউটিন আত্মসাতের অভিযোগ আনা হয়। পরবর্তীতে ২০০৮ সালে এ মামলায় বিচারিক আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ওই অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ এবং মামলা বাতিলে হাইকোর্টে আবেদন করেন ফালু। সেই আবেদনের চূড়ান্ত শুনানি নিয়ে ২০১৮ সালের ৭ মার্চ মামলা বাতিল করে রায় দিয়েছিলো হাইকোর্ট। এর বিরুদ্ধে দুদকের করা আবেদন ২০২১ সালের ২ জুন খারিজ করে দেন আপিল বিভাগ। ওই খারিজ আদেশ পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে আবেদন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। যেটা আজ বৃহস্পতিবার খারিজ হয়ে যায়।

এই সম্পর্কিত আরো

বর্তমান সরকার ৯০.৬৬ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে: অর্থমন্ত্রী

কারাগারেই এসএসসি পরীক্ষায দিচ্ছে নোয়াখালীর রাজিন

হিরো বাংলাদেশ ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর সঙ্গে ডিএসইর বৈঠক

মেঘনায় জোয়ারের পানিতে ভেসে এলো অজ্ঞাত যুবকের মরদেহ

এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামে ইএনটি বিভাগে যোগ দিলেন ডাঃ আদনান জাওয়াদ

পটুয়াখালীতে আইএফআইসি ব্যাংকের দুই দিনব্যাপী ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’ সম্প্রসারণ কর্মসূচি

নরসিংদীতে টেক্সটাইল মিলের কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা

ইফাদ অটোসের পর্ষদ সভার তারিখ ঘোষণা

২৭ এপ্রিল মতিন স্পিনিংয়ের বোর্ড সভা