বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
আইন-আদালত

পটুয়াখালীতে বিএনপি-আ.লীগ সংঘর্ষ; ৪৯৫ জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা

মোঃ বাদল হোসেন, পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে বিএনপি -আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় ৪৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪৫০ জনকে আসামি করে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

রোববার (২১ মে) দুপুরে সরকারী কলেজ ছাত্রলীগ নেতা মো রায়হান হোসেন ও জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন বাদী হয়ে সদর থানায় পৃথক ২টি মামলা দায়ের করেছেন।

পটুয়াখালী সরকারি কলেজের ছাত্রলীগ কর্মী রায়হান হোসেন বাদী হয়ে সদর শ্রমিক দলের সভাপতি মনির মুন্সীকে প্রধান আসামি করে ২৯ জনের নাম উল্লেখ করে এবং আরও ২০০ জন অজ্ঞাতনামা বিএনপি নেতাকর্মীকে আসামি করে গতকাল শনিবার রাতে একটি মামলা করেছেন।

অপরদিকে জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন বাদী হয়ে আজ সকালে জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটনকে প্রধান আসামী করে ১৬ জনের নাম উল্লেখ করে এবং আরও ২৫০ জন বিএনপি নেতা-কর্মীর নামে আরেকটি মামলা করেন।

মামলায় রায়হান হোসেন উল্লেখ করেন শনিবার সকাল সাড়ে ১০টার দিকে পটুয়াখালী সরকারি কলেজ চত্বর থেকে জেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশে যোগদানের জন্য সবুজবাগ এলাকায় যাওয়ার পথে কলেজ রোড এলাকায় বিএনপি নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। রায়হান হোসেনের মামলায় প্রধান আসামি করা হয়েছে পটুয়াখালী জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মনির হোসেনকে। এ ছাড়া মামলায় ১৫০ থেকে ২০০ বিএনপি নেতাকর্মীকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

অপরদিকে যুবলীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিনের দায়েরকৃত মামলায় বলা হয়েছে আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে যোগদানের উদ্দেশ্যে যাওয়ার পথে পটুয়াখালী পৌরসভা চত্বরে শনিবার বেলা ১০টার দিকে বিএনপি নেতাকর্মীরা তাদের মিছিলে হামলা চালায়। মামলায় পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটনকে প্রধান আসামি করে ১৬ জনের নাম উল্লেখ করে এবং আরও ২০০ থেকে ২৫০ জন অজ্ঞাতনামা বিএনপি নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

ব্যাপারে পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি জানান, ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের শান্তিপূর্ণ সমাবেশে হামলা চালিয়ে সমাবেশটি পণ্ড করে দেয়। এতে আমাদের শতাধিক নেতাকর্মী আহত হয়। আমাদের কোনো লোক আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা করেনি। আমাদের লইয়ার দের সাথে কথা বলছি অসুস্থদের সাথে আলোচনা শেষে সিদ্ধান্ত নেয়া হবে আমরা মামলা করব কিনা।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ ওসি মো. মনিরুজ্জামান বলেন, গতকাল বিএনপি – আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। মামলা দুটিতেই হামলার অভিযোগ তুলেছে বাদী পক্ষ।

সর্বশেষ পাওয়া সংবাদ