বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
আইন-আদালত

চুয়াডাঙ্গায় নাশকতা মামলায় বিএনপির ২১ নেতাকর্মী গ্রেফতার

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় নাশকতা মামলায় আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদকসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ২১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার মধ্যরাত থেকে আজ শনিবার সকাল পর্যন্ত চুয়াডাঙ্গা সদর উপজেলা ও আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আজ দুপুরে তাদের আদালতে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, ২০২২ সালের ১৪ ডিসেম্বর আলমডাঙ্গা উপজেলার আসাননগর কওমী মাদ্রাসায় নাশকতার পরিকল্পনার সময় ১ জনকে আটক করে পুলিশ। ওই মামলায় ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামী করা হয়। আজ ওই মামলায় আরও ১৭ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ৪ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধেও নাশকতা মামলা ছিল।

গ্রেফতারকৃতরা হলেন- চুয়াডাঙ্গা জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, মাখালডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতিয়ার রহমান লিটন, কোষাধ্যক্ষ হাজি লাল্টু, সদর উপজেলা যুবদলের সদস্য আব্দুর রশিদ, আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মিলন আলী, গাংনী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইনাল হক, হারদি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, আলমডাঙ্গা উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম, আলমডাঙ্গা পৌর যুবদলের সদস্য ডালিম, রাশিদুলসহ ২১ জন।

সর্বশেষ পাওয়া সংবাদ