বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক - বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী ভর্তুকির চাপ ও আমদানি ব্যয় সামলাতে জ্বালানি তেলের মূল্য সমন্বয় ডিআইজিসহ পুলিশের ৩১ পদে বড় রদবদল ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ
advertisement
আইন-আদালত

১ কেজি গাঁজাসহ আটক ১

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে এক কেজি গাঁজাসহ মোহন রবিদাস (৫৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শ্রীমঙ্গল উপজেলাধীন সোনাছড়া চা বাগান এলাকা থেকে মোহন রবিদাসকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে রাত অনুমান ৮ টার সময় শ্রীমঙ্গল থানার এসআই জীবন বাগতিও মিয়া নাসির উদ্দিন আহম্মেদ সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় শ্রীমঙ্গল থানাধীন ৮ নং কালীঘাট ইউনিয়নের সোনাছড়া চা বাগানের ১নং লাইনের আটককৃত আসামির বসতবাড়িতে অভিযান পরিচালনা করে।

এসময় আটককৃত ব্যক্তির বসতঘরে তল্লাশি করে তার ঘরের খাটের নিচ থেকে দুটি ব্যাগের ভেতর থেকে ৫০০ গ্রাম করে, মোট ১ কেজি গাঁজা জব্দ করা হয়।

আটককৃত মোহন রবিদাস সোনা ছাড়া চা বাগানের বিশ্বনাথ রবিদাসের ছেলে।

এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণীর ১৯(ক) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ