বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক - বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী ভর্তুকির চাপ ও আমদানি ব্যয় সামলাতে জ্বালানি তেলের মূল্য সমন্বয় ডিআইজিসহ পুলিশের ৩১ পদে বড় রদবদল ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ
advertisement
আইন-আদালত

৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশের অভিযানে মিজান (৩৭) নামের ৪ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ (১২ মে) রাতে বড়লেখা থানার এসআই  জাহাঙ্গীর কবির, এএসআই আব্দুল গফুর সঙ্গীয় ফোর্সের সহায়তায় বড়লেখা উপজেলাধীন দাসের বাজার এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মিজান’কে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত আসামি মিজানের বিরুদ্ধে বড়লেখা থানার জিআর ০৬/১৪ মামলায় পেনাল কোডের ৩২৬ ধারার অপরাধ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে চার (৪) বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১ মাসের সশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন। এছাড়া তার বিরুদ্ধে বড়লেখা থানার জিআর ৬২/১৩ মামলায় আরও একটি গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু ছিল।

গ্রেপ্তারকৃত আসামি মিজান বড়লেখা উপজেলাধীন বড়খলা গ্রামের ইছুব আলী বাক্কুর ছেলে। শুক্রবার সকালে আসামি মিজানকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ