বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক - বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী ভর্তুকির চাপ ও আমদানি ব্যয় সামলাতে জ্বালানি তেলের মূল্য সমন্বয় ডিআইজিসহ পুলিশের ৩১ পদে বড় রদবদল ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ
advertisement
আইন-আদালত

ডিবির জালে ইয়াবাসহ আটক ১

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ১৩০ পিস ইয়াবাসহ মোঃ ওবায়দুল হক নামে ১জনকে ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়েছে।

শুক্রবার  (১২ মে) বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার মনু ব্যারেজ এলাকা থেকে তাকে আটক করা হয়।

গোপন তথ্যের ভিত্তিতে এএসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল উপজেলার ৭ নং চাঁদনীঘাট ইউনিয়নের অন্তর্গত মাতারকাপনস্থ মনু ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করেন।

আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে তার পরনের ট্রাউজারের পকেটে স্কচটেপ পেচানো পলিথিনে মোড়ানো অবস্থায় ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ হাজার টাকা। আটককৃত ওবায়দুল হক কুলাউড়া উপজেলাধীন সঞ্জরপুর গ্রামের মুসলিম আলীর ছেলে। আটককৃত ওবায়দুল হক প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবা ব্যবসার সাথে জড়িত মর্মে স্বীকারোক্তি দেন এবং জনৈক এক ব্যক্তির কাছ থেকে জব্দকৃত ইয়াবাগুলো সংগ্রহ করেছেন বলে জানান।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সুদর্শন কুমার রায় বলেন, ”মাদক এবং জুয়ার মত অপরাধ সার্বিক আইনশৃঙ্খলা ও সামাজিক ভারসাম্য নষ্টে নেতিবাচক প্রভাব বিস্তার করে। মৌলভীবাজার জেলাকে মাদকমুক্ত করতে জেলা পুলিশ বদ্ধপরিকর। জেলা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম জানান, এ ঘটনায় আটককৃত ওবায়দুল হক এবং পলাতক এক ব্যক্তির বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর সারণী ১০(ক)/৪১ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ