বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক - বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী ভর্তুকির চাপ ও আমদানি ব্যয় সামলাতে জ্বালানি তেলের মূল্য সমন্বয় ডিআইজিসহ পুলিশের ৩১ পদে বড় রদবদল ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ
advertisement
আইন-আদালত

শ্রীমঙ্গলে বিদেশী মদ সহ আটক ২

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে বিদেশী মদসহ ২ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (১০ই মে) আসামিদের পুলিশি প্রহরার মাধ্যমে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার এর সার্বিক দিক নির্দেশনায় এসআই রাকিবুল হাছান সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় মঙ্গলবার শ্রীমঙ্গল পৌরসভার ২ নং ওয়ার্ডের কালিঘাট রোড এলাকায় এক অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ২ বোতল বিদেশী মদসহ ২ জনকে গ্রেপ্তার করে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন নজরুল ইসলাম প্রকাশ শাহিন (৪২), পিতা-মৃত আব্দুর রশিদ, সাং-বিরাইপুর এবং সুমন দেবনাথ (৩৮), পিতা-সত্যেন্দ্র দেবনাথ, সাং-রুপসপুর, উভয় থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার। শ্রীমঙ্গল থানা সুত্রের বরাতে জানা যায়, উক্ত বিষয়ে থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

অপর এক অভিযানে এসআই রাকিবুল হাসান, এসআই সজীব চৌধুরী, এএসআই আবু মুছাসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ৪,৮৯,৯০০/- টাকার জরিমানা প্রাপ্ত সিআর ১২৭৬/২০১৯ এর সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামী মোঃ সামসু মিয়া, পিতা-মৃত আলী আজগর, সাং-মহাজিরাবাদ, বালিশিরা, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার এবং জিআর নং-২৬৪/২২ এর পরোয়ানা ভূক্তপলাতক আসামী মোঃ আল আমিন (২১), পিতা-ইদ্রিস আলী, সাং- সিন্দুরখান ইউপির কুঞ্জুবন, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজরদের গ্রেপ্তার করেন।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, গ্রেপ্তারকৃত আসামীদের আজ বুধবার পুলিশ প্রহরায় মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ